কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০২:০৬ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনকালীন সর্বদলীয় সরকার’ চায় ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান নেন ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান নেন ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ‘ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন’। শনিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে জোটের সমন্বয়কারী ও সোনার বাংলা পার্টির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ এ দাবি জানিয়েছেন।

সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র সাখাওয়াত হোসেন ভূইয়ার পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন স্বদেশী গণতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূইয়া, জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলুল হক, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, ফরওয়ার্ড পার্টির সদস্যসচিব মাহবুবুল আলম চৌধুরী, বাংলাদেশ গ্রিন পার্টির মহাসচিব বশির আহমেদ, সোশ্যাল জাস্টিস মুভমেন্টের মুখপাত্র মাহমুদ হোসেন, সোনার বাংলা পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক সোলাইমান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. খোকন মিয়া, আবদুল আজিজ প্রমুখ।

জোটের নেতারা বলেন, ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো পাতানো নির্বাচনের সুযোগ বাংলাদেশে আর হবে না। জনগণ এখন সচেতন। তারা এবার কোনোভাবেই দিনের ভোট রাতে করতে দেবে না। এই অবস্থায় বর্তমান সরকার সুনির্দিষ্ট এজেন্ডাভিত্তিক আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার নিয়ে সৃষ্ট সংকট দূর করতে পারে। তারা সরকারের প্রতি অবিলম্বে সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের ফর্মুলা তুলে ধরে ‘ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের’ নেতারা বলেন, প্রতিটি রাজনৈতিক দল থেকে সর্বোচ্চ ৪ জন এবং সর্বনিম্ন ১ জন প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করা হোক। এই নির্বাচনকালীন সর্বদলীয় সরকার হতে ১১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হোক। ওই নির্বাচন পরিচালনা কমিটি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করবেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হলে তারা ‘নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের’ পরামর্শ নিবেন। আর নির্বাচনকালীন সর্বদলীয় সরকার সকল কালাকানুন বাতিল করবেন এবং রাষ্ট্র মেরামতের জন্য যা কিছু করণীয় তারা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১০

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৩

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৫

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৬

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৭

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৮

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৯

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

২০
X