কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন অনুষ্ঠিত

প্রেস ক্লাবে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন। ছবি : কালবেলা
প্রেস ক্লাবে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন। ছবি : কালবেলা

নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে প্রথম কনভেনশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বিকল্প ধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান, দলটির প্রেসিডিয়াম সদস্য মাজহারুল শাহ চৌধুরী, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার, বিএনএম’এর যুগ্ন আহ্বায়ক এম সরোয়ার হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, নির্বাচন সুখময় হবে, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের দাবি জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারজন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। জ্বালাও-পোড়াও যেমন গ্রহণযোগ্য না তেমন গণগ্রেপ্তারও গ্রহণযোগ্য না। এসবের মধ্যে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়। এটা ঠিক, আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকার পরিবর্তন করা সম্ভব হয় না।

তৃণমূল বিএনপি মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, নির্বাচনটা গণমুখী হওয়া দরকার। আজ যারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে তাদের ভাগ্যের উন্নয়ন হওয়া দরকার। সে ধরনের একটি পদ্ধতি আমাদের চালু করার দরকার। রাস্তায় বাস জ্বালানো, গাড়ি পোড়ানো এগুলো কোনো সমাধান না। যদি সমাধান হতো তাহলে ২০১৪ ও ২০১৮ সালেই হতো। এর পাশাপাশি গণহারে গ্রেপ্তার করাও কোনো সমাধান না।

‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, অপরাজনীতির কারণে ব্যবসায়ীক সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। আর এ কারণেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X