কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:১০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির কর্মসূচি শুরু

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর চলমান সরকাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ৫ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এই দফায়ও রেল, সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে দলটি। বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

ওইদিন তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি, নেতাকর্মীদের হত্যা ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে ১৫ নভেম্বর (বুধবার) সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হলো। সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

রিজভী আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তারকৃত হাজারো নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে আগামী ১৫ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে অবিরাম, সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। এরপর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X