কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

কমলাপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে স্বেচ্ছাসেবক দলের মিছিল। ছবি : সংগৃহীত
কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে স্বেচ্ছাসেবক দলের মিছিল। ছবি : সংগৃহীত

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর কমলাপুরে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়, নিহত সাথীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তার হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এবি পার্টি, বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে নাজমুল হাসানের নেতৃত্বে কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে অনুষ্ঠিত মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, আমিনুল ইসলাম মহসিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুম ভুইয়া, তৌহিদুল ইসলাম টিটু, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, প্রশিক্ষণ সম্পাদক এম এ আর গনি মোস্তফা, সহআপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহকৃষি সম্পাদক ইমদাদ, সদস্য মামুন মোস্তাফিস, তুহিন, মোবারক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেলসহ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X