কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পুনঃতপশিলের দাবি স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদের

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে পুনরায় তপশিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদ। শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর বিজয় সরণিস্থ বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

ঐক্যপরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম বলেন, আমরা গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংস পরিবেশ প্রত্যাশা করি না। আমরা শান্তি চাই। সেই লক্ষ্যেই সব দলের সঙ্গে আলোচনা করে তপশিল ঘোষণা করার জন্য আমরা সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছিলাম। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকেও শর্তহীন সংলাপের আহ্বান জানানো হয়েছিল।

তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন সংলাপকে গুরুত্ব না দিয়ে তপশিল ঘোষণা করেছে। এতে দেশের মানুষ যেমন হতাশ হয়েছে, তেমনি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদের পক্ষ থেকেও আমরা হতাশ হয়েছি। একতরফা এই তপশিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে পুনরায় তপশিল ঘোষণার দাবি জানাচ্ছি।

মো. আব্দুর রহিম বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদ ২০১৮ সালে প্রতিষ্ঠিত করা হয়। সারা দেশ থেকে সৎ ও ভালো মানুষ যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করছে বা করবে, তাদের পাশে থাকাই ঐক্যপরিষদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে আসন্ন এই নির্বাচনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদ অংশগ্রহণ করবে নাকি নির্বাচন প্রত্যাখ্যান করবে- আগামী ২৫ নভেম্বর তা জানানো হবে।

এ সময় তিনি সারা দেশের সব স্বতন্ত্র প্রার্থীকে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে (১২১/৩, বিজয় সরণি টাওয়ার, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা) অথবা জোটের ফেসবুক পেজে (বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদ) মতামত জানানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১০

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১১

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১২

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৩

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৪

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৫

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৬

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৭

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৮

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৯

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

২০
X