কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতা মামলায় শ্রমিক দলের নেতাসহ গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাশকতার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিকদলের সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৮ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৬২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিক দলের সদস্যসচিব মো. জিয়াউল হাসান খান (৪০) ৪৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. শুক্কুর আলী (৫২) ও ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭)।

আমিনুল ইসলাম বলেন, গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়াতের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসসহ বিভিন্ন গণপরিবহনে অগ্নিসংযোগ করে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি হামলা চালিয়ে একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা চালায়।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ নভেম্বর র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ছাড়াও তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X