কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৩:২৫ এএম
অনলাইন সংস্করণ

এই সরকারের কাছে গণতান্ত্রিক রীতিনীতি আশা করা যায় না : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেইল পিটিশনের সিদ্ধান্ত পেছানোর পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানি পিছিয়ে আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের এ দিন ধার্য করেন।

বিবৃতিতে মঈন খান বলেন, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। ২৮ অক্টোবর বিরোধী দলের ওপর ক্র্যাকডাউনের পর থেকে সরকার যে মিথ্যা মামলা-হামলা ও অন্যায় গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করে আমাদের সকল নেতাকর্মীর মুক্তি দিয়ে সবার আগে সরকার একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করুক। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে পরমতসহিষ্ণুতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।

তিনি আরও বলে, আজকে তিন সপ্তাহের বেশি অতিক্রান্ত হবার পরেও বিএনপি মহাসচিবের বেইল পিটিশনের শুনানি পেছানোর সিদ্ধান্তে সরকার পুনরায় প্রমাণ করেছে যে- এই সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না। এমতাবস্থায় বিরোধী দলকে এই সরকার নিয়ন্ত্রিত নির্বাচনে যোগ দেবার শর্তে নির্বাচনী সিডিউল পিছিয়ে দেবার মুলো ঝুলানোর আহ্বানের ওপরে দেশের মানুষ কীভাবে আস্থা থাকতে পারে, সেটাই আজ দেশবাসীর জিজ্ঞাসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১০

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১১

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১২

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৩

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৪

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৬

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৭

ভলিবলের কামাল আর নেই

১৮

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৯

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

২০
X