কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম দিনে পাঁচটি মনোনয়নপত্র বিক্রি বিকল্পধারার

বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অঙ্গীকার যথাযথভাবে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, দেশবাসী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করে।

আজ বুধবার (২২ নভেম্বর) বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণেচ্ছুক মনোনয়নপ্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথম দিনে দলটি পাঁচটি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

তিনি বলেন, সরকারও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনে একটি বড় দলের অংশগ্রহণ এখনো অনিশ্চিত হওয়ায় নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে কিছু সংশয় থাকতেই পারে।

বুধবার সকাল ১০টা থেকে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে অবস্থিত বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এই কার্যক্রম আগামী ২৫ নভেম্বর শনিবার পর্যন্ত চলবে। একই দিন বিকেল ৪টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনী দিনে বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক ১৯০-ঢাকা-১৭ ও ৬৫-সিরাজগঞ্জ-৪ আসনে, মো. হোসাইন সরকার ২৫৫-কুমিল্লা-৭ আসনে এবং বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) মহাসচিব মো. কামরুজ্জামান সিমু ২৩৬-মৌলভীবাজার-২ আসনে বিকল্পধারার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১০

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১১

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১২

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৩

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৫

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৬

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৭

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৮

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৯

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

২০
X