শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:২৫ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

অবরোধে রাজধানীর ফকিরাপুলে রিজভীর নেতৃত্বে পিকেটিং

রাজধানীর ফকিরাপুল এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর ফকিরাপুল এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত ফকিরাপুল সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার পর এখন গায়েবি সাজা দেওয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি, গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেওয়া হচ্ছে। এতে আবারও প্রমাণিত হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাজা চক্রান্তমূলক এবং অবৈধ সরকারের নির্দেশেই দেওয়া হচ্ছে। কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। অবৈধ ক্ষমতাকে আর এক্সটেনশন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মো. রফিকুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, যুবদলের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, বর্তমান সহসভাপতি আরিফুল ইসলাম, মাহবুব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, মহিলা দলের কেন্দ্রীয় সহসম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ছাত্রদল নেতা মহসিন হোসেন, হাসান, মহিউদ্দিন মাহি, ডাঃ জিসান, মনির, রহিম ভূঁইয়া, শাহাবুদ্দিন ইমন, শাহ পরান, দেওয়ান নিয়ন, নাদিম খান, আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, জাহিদ সাগর, মোঃ ছানাউল্লাহ্, আবু সালেহ হিরন, শাহেদ, রাফসান হোসেন, জুম্মান প্রধান, হৃদয়, রনি, ফরহাদ, মহসিন, জুনায়েদ, রাজ্জাক ও মাসুম বিল্লাহসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X