কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিএনএমে যোগ দিলেন সাবেক এমপি শাফি মাহমুদ

বিএনএমে যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়। ছবি : কালবেলা
বিএনএমে যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুই বারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনিসহ আরও অনেকে বিএনএমে যোগ দিয়েছেন। এছাড়াও যোগ দিয়েছেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তরুণ উদ্যোক্তা ও বাংলাদেশ-জাপান চেম্বারের সদস্যসহ অন্যান্য কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক এবং বিভিন্ন দল থেকে আগত বেশকিছু রাজনৈতিক নেতাকর্মী।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ড. মো. শাহ্জাহানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনএমে যোগদান করেন তারা। রাতে বিএনএমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিএনপি ও জাতীয় পার্টির সাবেক পাঁচজন এমপি বিএনএমে যোগ দিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনএম থেকে এ পর্যন্ত ৪৬৬টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আজ সোমবার ছিল দলের পার্লামেন্টারি বোর্ডে মনোনয়নপ্রত্যাশিদের সাক্ষাতকারের শেষ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X