কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০১:১৭ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন প্রচারে ছাত্রলীগের ‘নৌকার জন্য ৩০ মিনিট’ ক্যাম্পেইন চালু 

উন্নয়ন প্রচারে ছাত্রলীগের ‘নৌকার জন্য ৩০ মিনিট’ ক্যাম্পেইন চালু 

বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উন্নয়ন কর্মসূচি সারা দেশের মানুষকে জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নৌকার জন্য ৩০ মিনিট’ ক্যাম্পেইন চালু করেছে ছাত্রলীগ। ক্যাম্পেইনের সময় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিবেদন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সেক্রেটারি শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া নেতাকর্মীদের ৬টি নির্দেশনার মধ্যে রয়েছে-

১. দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচি প্রচার করবে। ২. Smart Bangladesh কর্মসূচি সম্পর্কে তুলে ধরবে। ৩. করোনা ও বৈশ্বিক যুদ্ধ মোকাবিলা করে অর্থনৈতিক অগ্রযাত্রার প্রেক্ষাপট আলোকপাত করবে। ৪. বাংলাদেশের অগ্রযাত্রা বিরোধী গোষ্ঠী ও তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাবে। ৫. ব্যক্তিগত একাউন্ট, বিভিন্ন গ্রুপ, পেইজ প্রভৃতিতে উল্লিখিত বিষয়গুলো তুলে ধরবে। ৬. সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য লেখা, ভিডিওগ্রাফি, এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন পেইন্টিং ইত্যাদি মাধ্যমে প্রকাশ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাঙালিরজীবন-কর্ম- নিরাপত্তা- মর্যাদা- সম্পদ- সমৃদ্ধি- স্বাধীনতার স্থায়ী ঠিকানা, অপ্রতিরোধ্য- উন্নত- আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক, ভোটাধিকার- গণতন্ত্র- মানবাধিকার প্রতিষ্ঠার রক্ষাকবচ, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, নতুন ভোটার, তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের প্রত্যেক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন ৩০ মিনিট শেখ হাসিনার জন্য নিবেদন করবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সাধারণ জনতা, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটার এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ। তারা নিরলসভাবে দিন-রাত্রি বিভিন্ন সামাজিকমাধ্যম, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ করে চলেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতাকর্মীরা প্রচারণার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রিয়াশীল। এর পাশাপাশি তাদের এই ক্লান্তিহীন পথচলায় ‘নৌকার জন্য ৩০ মিনিট’ ক্যাম্পেইন হবে সময়োপযোগী ও গতিনির্ধারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X