কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

কাকরাইল-শান্তিনগরে রিজভীর নেতৃত্বে মিছিল

রিজভীর নেতৃত্বে মিছিল। ছবি : সংগৃহীত
রিজভীর নেতৃত্বে মিছিল। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা নবম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা দলের নেতাকর্মীরা।

রোববার (৩ ডিসেম্বর) সকালে অবরোধের প্রথম দিনে মিছিল ও পিকেটিংয়ে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগ ও ঘোষিত নির্বাচনী তপশিল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম ধাপে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব মো. আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্যসচিব মোহাম্মদ বাকীবিল্লাহ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. আউয়াল, সহসাংগঠনিক সম্পাদক সাদেক,ঢাবির ছাত্র দল নেতা রাজু আহমেদ, মৎস্যজীবী দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এইচএম হোসেন, মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক হাজী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম চৌধুরী, এম এ জি বাবুল ও মহানগর নেতা মো. শাহাদত হোসেন প্রমুখ নেতারা।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন করতে অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের একতরফা নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকল কি না থাকল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকল কি না থাকল, তাতে তার কোনো কিছু আসে যায় না। তার চাই শুধু ক্ষমতা। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X