কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফের একসঙ্গে বিএনপির দুই কর্মসূচি ঘোষণা

বিএনপির লোগো।
বিএনপির লোগো।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের আগামী বুধবার (৬ ডিসেম্বর) এবং বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারা দেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তি দাবিতে এবং একদফা দাবিতে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি ডাকে বিএনপির। এরপর ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত হরতালের ঘোষণা দেয় দলটি।

এদিকে আজ সোমবার (৪ ডিসেম্বর) সারাদেশে পালিত হচ্ছে নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিলে তারা সরকারের পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।

সমমনা জোটগুলোও এই কর্মসূচির যুগপৎভাবে পালন করেছে। এরপর থেকে পর্যায়ক্রমে তারা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার-শনিবার ছুটির দুইদিন বিরতি দিয়ে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি করে যাচ্ছে। এই পর্যন্ত তারা ৮ দফায় অবরোধের কর্মসূচির ডাক দেয়। এখন ৯ দফার অবরোধ কর্মসূচি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১০

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১২

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৪

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৫

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৬

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৭

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৯

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

২০
X