কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গেন্ডারিয়া ও মুগদায় যুবদলের বিক্ষোভ মিছিল

গেন্ডারিয়া ও মুগদায় যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
গেন্ডারিয়া ও মুগদায় যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপির ডাকা দশম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে ওয়ারি ও গেন্ডারিয়া এলাকায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা ও বি আজাদ চৌধুরী নাহিদ।

এ সময় স্থানীয় নেতাকর্মীরও উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়াও মুগদায় পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে বলে জানান নেতারা। মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন। এ ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান তারা।

প্রসঙ্গত বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী চলমান অবরোধ সমর্থন দিয়ে কর্মসূচি পালন করছে। এ ছাড়া যুগপৎ আন্দোলনে শরিক- গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে। চলমান অবরোধ কর্মসূচি শেষ হবে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X