কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াতের মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখছেন জামায়াতের নেতারা। ছবি : সংগৃহীত
মানববন্ধনে বক্তব্য রাখছেন জামায়াতের নেতারা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা।

রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর যাত্রবাড়ী, গুলশান, ফার্মগেট, খিলক্ষেত, মোহাম্মদপুর বসিলায় ও টাউনহল, শেরেবাংলা নগর, রূপনগর এলাকায় মানববন্ধন করে দলটির দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা।

যাত্রাবাড়ী এলাকায় মানববন্ধনে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমাদের দেশ গণপ্রজাতন্ত্র হলেও সরকার দেশকে আওয়ামীতন্ত্রে পরিণত করেছে। রাজপথে কর্মসূচি পালন, বিক্ষোভ প্রদর্শন ও সমবেত হওয়া প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার হলেও সরকার জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। এমনকি তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মম ও নিষ্ঠুরভাবে নির্মূল করার জন্য মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পেটুয়া বাহিনী এ পর্যন্ত ২২ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, ফরমায়েসি রায়ের মাধ্যমে সাজা দিয়ে দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। যা মানবাধিকার ও আইনের শাসনের মারাত্মক লঙ্ঘন। তাই দেশ ও জাতিকে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচাতে সরকারের পতনের কোনো বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X