কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। ছবি : কালবেলা

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিকবিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার নয়াপুর সড়কের পরাবরদী বাজারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন বলেন, বিএনপি নেতাকর্মীদের কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ এই অবৈধ সরকার পুরোদেশকেই রুদ্ধ কারাগারে পরিণত করেছে। আজকে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর এই যুদ্ধে সরকার পরাজিত হতে বাধ্য। এ সরকারের দেশ-বিদেশে কোনো জনভিত্তি নেই। জুলুম-নিপীড়ন করে কেউ টিকতে পারেনি, এই অত্যাচারী সরকারও টিকতে পারবে না।

সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। একই কর্মসূচি পৃথকভাবে পালন করছে সমমনা দল ও জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X