কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা নয়নের সাজা বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল

মাগুরা শহরের ভায়নার মোড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মাগুরা শহরের ভায়নার মোড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এসএম রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে আদালত কর্তৃক সাজা প্রদানের প্রতিবাদ এবং তা বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। নয়নের গ্রামের বাড়ি মাগুরা জেলায়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের গেট গিয়ে শেষ হয়। মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুজ্জামান, মিহির কান্তি বিশ্বাস এবং সদস্য মো. আমিনুর রহমান খান পিকুল।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন শরীফ, মো. শরিফুল ইসলাম মিটুল, সদস্য সাক্কু হোসেন, তাওহিদ ইসলাম, সোহেল রানা, জনি বিশ্বাস।

এ ছাড়াও যুবদল নেতা মো. আমিনুজ্জামান অপু, মো. এনায়েত হাসান বকুল, স্বেচ্ছাসেবক দলের মো. সোহেল বিশ্বাস, মো. জাকির মৃধা, জেলা ছাত্রদলের এসএম আবু তাহের সবুজ, মো. ফাহিম মুন্তাসির শান্ত, মনিরুল সর্দার, মো. মাহফুজ হাসান, মো. রজব আলী, মো. হাসান, মো. রিফাত, বাধন, মো. আমিনুল ইসলাম ডিয়ারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) রাজধানীর পৃথক থানায় দায়ের হওয়া নাশকতার তিন মামলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৭৩ জন নেতাকর্মীর সাজা হয়েছে। তাদের মধ্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিয়া আলমও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X