কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় র‌্যালি করবে দলটি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, সকালে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি শুরে হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে এই কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এর আগে র‌্যালি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা চেয়ে বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অফিসে চিঠি দিয়েছিল দলটি। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল এই চিঠিটি দিয়ে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X