কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাতানো নির্বাচনী খেলায় মেতেছে সরকার : রাশেদ প্রধান

বক্তব্য রাখছেন জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা

আওয়ামী লীগ বিরোধী বিজয় অর্জনের লক্ষ্যে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি রাশেদ প্রধান।

তিনি বলেন, কথাবার্তা পরিষ্কার- হয় ৭ জানুয়ারি একতরফা নির্বাচন বাতিল করতে হবে, না হয় চলমান আন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আসাদগেটের জিইউপি মিলনায়তনে জাগপার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জনগণের প্রত্যাশা : গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা’- শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন রাশেদ প্রধান।

জাগপার এই মুখপাত্র বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এখনো জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলার মানুষ যখন তাদের ভোট ও ভাতের অধিকার নিয়ে কথা বলে, তখন এই সরকার জনগণের ওপর অত্যাচার-নির্যাতনের আঘাত বসিয়ে দেয়। শুধু তাই নয়, বাজারে-আড়তে সিন্ডিকেট বসিয়ে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দেয়। দেশের মানুষ না খেয়ে আছে আর সরকার তাদের পাতানো ‘নির্বাচন নির্বাচন খেলায়’ মেতেছে।

এ সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশ-বিদেশে থাকা বাংলাদেশের জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান রাশেদ প্রধান।

এতে আরও উপস্থিত ছিলেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া, মনোয়ার হোসেন, যুব জাগপা নেতা বিপুল সরকার, জনি নন্দী, শাহ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X