কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন হলেই জনগণ বিজয় উৎসব পালন করবে : ১২ দল

১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স
১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, একদফা দাবিতে আন্দোলন চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করেই দেশের জনগণ এবার মহান বিজয় উৎসব পালন করবে।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে জোট নেতৃবৃন্দ এ কথা বলেন।

১২ দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনে আজ স্বাধীন দেশের জনগণকে পরাধীনতার বেদনা নিয়ে বাঁচতে হচ্ছে। আজ দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নিজের ঘর-বাড়ি ফেলে রেখে বাগানে-ধানক্ষেতে ঘুমাতে হচ্ছে। আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েও আশ্রয় মিলছে না।

তারা আরও বলেন, আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন বিরোধী দলগুলোকে বাইরে রেখে একটি ভুয়া নির্বাচনের মাঠ সাজাচ্ছে। জনগণের সাংবিধানিক অধিকার হরণ করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনও সভা-সমাবেশ বন্ধের নামে জনগণের মতপ্রকাশের ওপর হস্তক্ষেপ করছে। মূলত এটি নির্বাচন নয়, এটি নির্বাচন নামক প্রহসন।

বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X