কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের বিজয়কে পরাজয়ে পরিণত করেছে সরকার : সাইফুল হক

জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফুলেল শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফুলেল শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ৫২ বছর আগে মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে স্বাধীন দেশের সূচনা হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত জনগণের সেই বিজয়কে বর্তমান সরকার ও সরকারি দল পরাজয়ে পরিণত করেছে; মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিরোধীদলবিহীন ভোট ভোট খেলাকে নিয়মে পরিণত করা হয়েছে। এটা মানুষের গণতান্ত্রিক অধিকারের সরাসরি বিরুদ্ধাচরণের শামিল। তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মুক্তিযুদ্ধের দিশায় আর একটি গণজাগরণের আহবান জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি আরও বলেন, গত দেড় দশকে গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি দেশকে দ্রুতই নৈরাজ্যের পথে নিপতিত করছে।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, সাইফুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েদ হোসেন, নান্টু দাস, শিল্পাঞ্চল কমিটির নাঈম খান, আব্দুল হালিম ভূঁইয়া, মোহাম্মদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X