কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

হাতির পিঠে চড়ে সাঈদ খোকনের শোভাযাত্রা

মঙ্গলবার হাতির পিঠে চড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
মঙ্গলবার হাতির পিঠে চড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

হা‌তির পিঠে চড়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (১৯‌ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এই বিজয় শোভাযাত্রায় যোগ দেন তিনি।

এর আগে বিকেল ৩টায় পুরান ঢাকার ধোলাইখাল থেকে ঘোড়ার গাড়ি নিয়ে বিজয় শোভাযাত্রায় যাত্রা শুরু করেন মোহাম্মদ সাঈদ খোকন। শোভাযাত্রায় ঢাকা-৬ আসনের আওতাধীন আওয়ামী লীগের তৃণমূলের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এ সময় তারা দলীয় স্লোগান দেন ও মোহাম্মদ সাঈদ খোকনের জন্য নৌকা প্রতীকে ভোট চান। শোভাযাত্রার সময় মোহাম্মদ সাঈদ খোকনও নৌকা প্রতীকে ভোট চেয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে শোভাযাত্রাটি শিক্ষা ভবনের সামনে যায়। তখন সেখানে আগ থেকে রাখা হাতির ওপর উঠে বসেন মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় তিনি দলীয় স্লোগান দেন। তার সঙ্গে স্লোগান ধরেন সঙ্গে থাকা নেতাকর্মীরা।

মোহাম্মদ সাঈদ খোকন শোভাযাত্রায় অংশগ্রহণ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বিজয়ের আনন্দ এটা সীমাহীন আনন্দ। আমরা আজকে বিজয় উল্লাস করছি। আমাদের পুরান ঢাকা ঐতিহ্য হাতি-ঘোড়া নিয়ে আনন্দ করা, বিজয় শোভাযাত্রা করা। তারই অংশ হিসেবে আমরা হাতি-ঘোড়া নিয়ে এসেছি।’

ঢাকা-৬ আসনে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার এলাবাসীর দোয়া চাই, নগরবাসীর দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই। আল্লাহ রাব্বুল আল আমিন যদি মেহেরবান থাকে আমার এলাকা থেকে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। নেত্রীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে দিয়ে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X