কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির পর নতুন কর্মসূচি দিল এলডিপি

এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ।
এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ।

বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই দাবিতে আগামী ২৪ ডিসেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে এলডিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বর্তমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমাজে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা শুধু এককভাবে রাজনৈতিক দলগুলোর সমস্যা নয়, সমগ্র দেশ ও জাতির সমস্যা। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মোকাবিলা করতে হবে। অন্যথায় এ ধরনের অন্যায়-অবিচার সমাজকে গৃহযুদ্ধের দিকে বা রক্তপাতের দিকে ঠেলে দেবে। আওয়ামী বাকশালীরা চায় তাদের অবৈধ কর্মকাণ্ড জায়েজ করার জন্য যেনতেনভাবে পুনরায় ক্ষমতা দখল নিতে। আমরা চাই জনগণের ভোট প্রদান নিশ্চিত করতে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে।

তিনি বলেন, দুর্নীতি, অন্যায় ও অবিচারের হাত থেকে জনগণকে রক্ষা করতে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে, জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবে না। বরং এই হটকারি ভাগাভাগির নির্বাচনের কারণে দেশ ও জনগণ এক গভীর সংকটে পড়বে। ক্ষমতা লোভীদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। এই নির্বাচন কখনো গণতন্ত্র নিশ্চিত করবে না।

এর আগে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।

এ ছাড়া ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X