কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকাকে বাসযোগ্য করার প্রতিশ্রুতি সাঈদ খোকনের

শুক্রবার জুমার নামাজ শেষে পুরান ঢাকায় গণসংযোগ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
শুক্রবার জুমার নামাজ শেষে পুরান ঢাকায় গণসংযোগ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে সংসদ সদস্য পদে নির্বাচিত হলে প্রথম কাজ হিসেবে পুরান ঢাকাকে বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

শুক্রবার (২২ ডিসেম্বর) পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনের বায়তুল ইজ্জত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘আমি পুরান ঢাকার সন্তান, এটাই আমার বড় পরিচয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র থাকা অবস্থায় এবং এরপরেও আমি যে কাজ করেছি তাতে বিশ্বাস করি এই এলাকার মানুষ তাদের ভালোবাসার উপহার স্বরূপ আমাকে একটি করে ভোট দিবে। সে হিসেবে আমি বিশ্বাস করি অন্যান্য আসন থেকে এখানে ভোটার উপস্থিতি বেশি হবে। এই এলাকার ভোটারদের কেউ আটকাতে পারবে না। তাই অন্য এলাকার থেকে এখানে ভোট বেশি হবে।’

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র বলেন, পরিকল্পনা করে পুরান ঢাকাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিবো। আমার মেয়র থাকা অবস্থার শেষের দিকে প্রধানমন্ত্রী আমাকে এই নির্দেশনা দিয়েছিলেন, এবার আমাকে জনগণ নির্বাচিত করলে আমি পুরান ঢাকাকে নতুনভাবে গড়ার জন্য কাজ করবো। এটা অনেক বড় একটা উদ্যোগ হবে। টোকিও বা সিঙ্গাপুর সিটি এক সময় পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ছিলো। প্লান করে এটাকে উন্নয়ন করা হয়েছে। আমরাও এরকম একটা স্বপ্ন নিয়ে কাজ করছি। আমি নির্বাচিত হতে পারলে নেত্রীর নির্দেশনায় পুরান ঢাকাকে রি-ডেভেলপমেন্টের উদ্যোগ নিবো।

সাঈদ খোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। আমরা পুরান ঢাকার সমস্যা দূর করে একটি স্মার্ট ঢাকা বিনিমার্ণের জন্য কাজ করবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরান ঢাকার মানুষের সাথে বেড়ে উঠেছি, আমার জীবন এই এলাকার মানুষকে কেন্দ্র করেই। তাই আমি যখন মেয়র ছিলাম তখন পরিবর্তনের একটা সূচনা করেছিলাম। বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছে পরিবর্তনের ধারাটা চলমান রাখা তাদের দায়িত্ব। আমরা তাদের উৎসাহিত করবো, সহযোগিতা করবো। আশা করি সিটি করপোরেশন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X