কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকে বাধাগ্রস্ত করলে, প্রতিহত করা হবে : এ আরাফাত

নির্বাচনী প্রচারকালে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত
নির্বাচনী প্রচারকালে অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। স্বাধীনতাবিরোধী এসব অপশক্তি আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে তাদের প্রতিহত করা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলে সাড়ে ১১টায় পশ্চিম মানিকদী ও মাটিকাটা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের মানুষ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সাধারণ জনগণ আগামী নির্বাচনে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। সুতরাং কোনো প্রকার বাধা ছাড়াই সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গত তিন মাস ধরে আমি ঢাকা-১৭ আসনের সব সমস্যাগুলো চিহ্নিত করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন কিছু কিছু কাজ দৃশ্যমান হয়েছে। আগামী ৫ বছরে বাকি কাজগুলো সম্পন্ন করা হবে। ঢাকা ১৭ আসনে প্রচুর নৌকা মার্কার ভোটার রয়েছে। সব ভোটারদের আমরা ভোটকেন্দ্রে আনতে পারলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

এ আরাফাত বলেন, বিএনপি হরতাল-অবরোধের নামে যাত্রীবাহী বাসে ও ট্রেনে অগ্নিসংযোগ করে সাধারণ জনগণকে পুড়িয়ে হত্যা করছে। ক্ষমতার লোভে তারা সাধারণ জনগণের জানমালের ওপর হামলা চালাচ্ছে। সাধারণ জনগণ বিএনপি-জামায়াতের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন জনবিচ্ছিন্ন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X