কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দল ছাড়াই নির্বাচন করে সরকার বিশ্বের কাছে বিতর্কিত হবে : সমমনা জোট

শনিবার দুপুরে রাজধানীতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
শনিবার দুপুরে রাজধানীতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সব বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে ডামি নির্বাচন করছে সরকার। গত দুটি নির্বাচনের মতো এবারও তারা ভোটের নামে প্রহসন করছে। বিরোধী রাজনৈতিক দল ও জনগণের মতামত উপেক্ষা করে ‘একতরফা নির্বাচন’ করে সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে বিতর্কিত করছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে লিফলেট বিতরণ সমাপ্ত করেন সমমনা জোটের নেতারা।

ড. ফরহাদ বলেন, বাংলাদেশ এমনিতেই গরিব দেশ। এর মধ্যে বর্তমান সরকারের কারণে সারা পৃথিবী এ দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে পুলিশ, র‌্যাবসহ অনেকের বিরুদ্ধে জারি করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে না দিলে উন্নত বিশ্বের দেশগুলো অর্থনৈতিক স্যাংশনের হুমকি দিচ্ছে। কিন্তু ফ্যাসিবাদী সরকার কোনো পাত্তা দিচ্ছে না। কারণ দেশ বা জনগণ নয়, ক্ষমতাই আওয়ামী লীগের কাছে মুখ্য।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির- জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের চেয়ারম্যান সৈয়দ কমরেড ডা. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলা আহমেদ, এনপিপি নেতা নজরুল ইসলাম, জাগপা নেতা আওলাদ হোসেন শিল্পীসহ জোট নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X