কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি কমাতে গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন : সাইফুল হক

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোনার বাংলা পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অতিথিরা । ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোনার বাংলা পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অতিথিরা । ছবি : কালবেলা

দেশ থেকে দুর্নীতি কমাতে হলে একটি গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোনার বাংলা পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, নির্বাচনের হলফনামায় দেওয়া তথ্যে দেখা গেছে, মন্ত্রী-এমপি প্রার্থীদের ক্ষেত্রে আয় একশত, দুইশত এমনকি তিনশত গুণ বেড়েছে। দুর্নীতিকে তারা রাষ্ট্রায়ত্ত করেছেন। এই দুর্নীতি কমাতে হলে ‘৭২ সালের যে সংবিধান, তা সংস্কার করতে হবে। একটি গণতান্ত্রিক সংবিধান আমাদের প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচনের নামে সরকার দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের ঐক্য দরকার, মুক্তির জন্য আমাদের ঐক্য করতে হবে।

সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- গণপরিষদ আন্দোলনের প্রধান সমন্বয়ক নঈম জাহাঙ্গীর, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির চেয়ারম্যান ডা. নাজিম উদ্দীন আহমেদ, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব.) আমসা আমিন, গণসংস্কৃতি পরিষদের সভাপতি নূরন্নবি, সোনার বাংলা আন্দোলনের আহ্বায়ক সাবেক সচিব কাশেম মাসুদ, ফরওয়ার্ড পার্টির সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী, সোনার বাংলা পার্টির প্রচার সম্পাদক সোলাইমান চৌধুরী, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম, বাংলাদেশ ঐক্য পার্টির সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা ইসমাইল সম্রাট, সোনার বাংলা পার্টির সদস্য শাহআলম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান মহাসংকটের প্রধান কারণগুলি হলো- দূতাবাসমুখী রাজনীতি, সংবিধান জনগণের না হওয়া, ভোটাধিকার না থাকা, রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি অর্থাৎ ৯০বি ধারাসহ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংস ভোটারের অগ্রিম স্বাক্ষরের কালো আইন, একতরফা নির্বাচনের ব্যবস্থা করা, রাজনীতিকে কালো টাকার মালিক ও দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অশোক ধর, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মুস্তাক হোসেন, সাবেক '৯০ এর ছাত্রনেতা রাজু আহমেদ, সোনার বাংলা পার্টির নারায়ণগঞ্জ শহরের সাধারণ সম্পাদক মো. আজিজসহ সোনার বাংলা পার্টির নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X