কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

সেনবাগের মানুষ ১০ বছরের অবজ্ঞার প্রতিশোধ নিবে কাঁচি মার্কায় ভোট দিয়ে : তমা মানিক

আতাউর রহমান মানিক। ছবি : কালবেলা
আতাউর রহমান মানিক। ছবি : কালবেলা

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র (কাঁচি) প্রতীকের প্রার্থী, বাফুফের সহসভাপতি ও নোয়াখালী জেলা আ.লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান মানিক বলেছেন, নোয়াখালী-২ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম সেনবাগের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের যেভাবে অবহেলা আর অবজ্ঞা করেছে জনগণ আগামী ৭ তারিখ কাঁচি প্রতীকে ভোট দিয়ে এর প্রতিশোধ নিবে।

সোমবার (১ জানুয়ারি) সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাটে গণসংযোগে বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ নিজে ব্যালটে ভোট দিয়ে এমপি নির্বাচন করবে। তারা জানে ১০ বছর ধরে তাদের মামলা দিয়ে ও অবজ্ঞা এবং উন্নয়ন থেকে বঞ্চিত করার প্রতিদান হিসেবে ৭ তারিখ কাঁচি প্রতীকে ভোট দিয়ে প্রতিশোধ নিবে।

জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিগত দিনে যেখানে আপনারা এ আসনের এমপিকে চোখেও কখনো দেখেননি। আপনারা গেলে তিনি চিনতেন না। এখন ভোট আসায় আপনাদের দ্বারে দ্বারে ঘুরে। আমি কথা দিচ্ছি আমার দরজা সবসময় আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আপনাদের সুখে দুঃখে সবসময় আমাকে পাশে পাবেন। আপনাদের উন্নয়নে আমি সবসময় আমাকে আপনাদের কাছে উৎসর্গ করলাম।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগ সভাপতি জাফর আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভিরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে ছমির মুন্সিরহাটে হাইওয়ে সড়কে বিশাল গণসংযোগ করেন স্বতন্ত্র এ প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X