কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে : সমমনা জোট 

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে। দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। গণতন্ত্রকে বাঁচাতে এ সরকারকে বিদায় করার জন্য রাজপথে নামা সকলের নৈতিক দায়িত্ব। আজকে তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ।

বুধবার (৩ জানুয়ারি দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন-বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেন জোট নেতারা। ড. ফরহাদ বলেন, বিগত ১৫ বছর এ সরকার কৌশলে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিচারব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, নির্বাচনীব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা সবকিছুই শেষ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন করে তোলার চক্রান্ত করা হচ্ছে। প্রশাসনে মেধাহীনদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী ভূমিকা পালন করছে। দুর্নীতিবাজদের সংসদে বসানো হচ্ছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সরকার তাই করছে। তাই বলছি, এখনও সময় আছে। আসুন সম্মেলিতভাবে রাজপথে নেমে দেশ রক্ষা করি, গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি।

লিফলেট বিতরণকালে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্ম মহাসচিব নুর নবী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুলাহ আল হারুন সোহেল, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল ও মাহবুব মুরশেদ হেলাল, এনপিপির প্রেসিডিয়াম মেম্বার নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ ফরিদসহ জোট নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X