কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় সংখ্যালঘু ভোটারকে হাতুড়িপেটা, উদ্বেগ-আতঙ্ক

ঝিনাইদহের ম্যাপ।
ঝিনাইদহের ম্যাপ।

ঝিনাইদহের শৈলকুপায় সুব্রত কুমার বিশ্বাস নামের এক ভোটারকে হাতুড়িপেটা করেছে একদল দুর্বৃত্ত। তিনি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের সমর্থক। হামলাকারীরা নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের তমালতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত সুব্রত কুমারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

হামলার পরপরই ভোটারসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় তমালতলা বাজারের দোকানপাট। তবে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।

আহত সুব্রত কুমারের বাড়ি গোপালপুর গ্রামে। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

আহত সুব্রত কুমার বিশ্বাস বলেন, রাতে ট্রাক প্রতীকের কয়েকজন সমর্থকের সাথে তমালতলা বাজারে বসেছিলেন। এসময় অতর্কিত হামলার ঘটনা ঘটে। নৌকা প্রতীকের সমর্থক স্বপন, ইন্দ্রজিৎ, জীবন ভবেন ও বিশ্বজিৎসহ কয়েকজন হাতুড়ি, রড, লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মাথায় তিন-চারটি আঘাতের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ট্রাক প্রতীকের সমর্থন করি এটাই আমার অপরাধ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম চৌধুরী কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, শৈলকুপার বিভিন্ন গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নৌকায় ভোট দেওয়ার জন্য বল প্রয়োগ, হুমকি-ধামকি ও হামলার ঘটনা ঘটেই চলেছে। এতে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১১

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১২

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৫

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৭

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

মমতাজের জামিন বহাল

২০
X