কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হরতালসহ জামায়াতের নতুন কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। গ্রাফিক্স : কালবেলা

নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকার তার সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে আলাদা করার প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহ প্রহসনের নির্বাচন বয়কট করে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের প্রতি গুরুত্বারোপ করে আসছেন। কিন্তু সেদিকে সরকারের কোনো ভ্রক্ষেপ নেই। প্রত্যেক নাগরিকেরই ভোট দেওয়া বা না দেয়ার অধিকার আছে। আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য চাপ দিচ্ছে ও ভয়-ভীতি দেখাচ্ছে। ভোটের দিন সরকার পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করতে পারে মর্মে পত্র-পত্রিকায় সংবাদ প্রচারিত হচ্ছে। সরকারের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রহসনের নির্বাচন বর্জনের জন্য আমরা নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি-

৫ জানুয়ারি দেশব্যাপী মিছিল ও গণসংযোগ এবং ৬ জানুয়ারি ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল।

উপরোক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X