কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর ৪ স্থানে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর ৪ স্থানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (০৬ জানুয়ারি) পৃথকভাবে এসব মিছিল হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড়, রাজারবাগ মোড় থেকে শাহজাহানপুর আমতলা মসজিদ পর্যন্ত, রাজধানীর পল্টনে, বনশ্রী কাজীপাড়া পিবিআই রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য মো. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X