কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রহসনের ভোট বর্জন করে ঘরে থাকুন : বাম জোট  

বাম গণতান্ত্রিক জোটের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাম গণতান্ত্রিক জোটের লোগো। গ্রাফিক্স : কালবেলা

প্রহসনের ভোট বর্জন করে ভোটের দিন ভোটারদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (৬ জানুয়ারি) দলীয় বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান পাঁচ দলের সমন্বয়ে গঠিত বাম জোটের নেতারা।

এ সময় বাম গণতান্ত্রিক জোটের সভায় গণদাবি ও জনমত উপেক্ষা করে আগামীকাল ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বহাল রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সভা থেকে দেশবাসীকে নির্বাচনের দিন সর্বক্ষণ ঘরে থেকে প্রহসনের ভোট বর্জন এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে সোচ্চার রাখাসহ জনগণের ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার আদায়ে নবতর আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আগামীকাল সরকার দেশে এক নতুন ধরনের নির্বাচনী প্রহসন সংঘটিত করতে যাচ্ছে। যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করবে। সরকারের কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী প্রবণতা আরও বাড়বে। বিদেশি সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির চাপও দেশের ওপর চেপে বসতে চাইবে।

বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা রুবেল সিকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১১

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১২

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৫

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৭

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৮

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৯

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

২০
X