কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণই এই সরকারকে ক্ষমতাচ্যুত করবে : এনডিপি

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) লোগো।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) লোগো।

যুগপৎ আন্দোলনের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেছেন, আমরা এতদিন বলে এসেছি, এই সরকারের কোনো জনসমর্থন নেই। গতকাল (রোববার) ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি তা প্রমাণ করেছে। প্রকৃতপক্ষে ৫-৬ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন জাল ভোট ও পার্সেন্টেজ ক্রিয়েট করে ৪১ শতাংশ দেখিয়েছে।

তারা আরও বলেন, লজ্জাস্কর বিষয় হলো- এই সরকার ক্ষমতায় থাকার জন্য শিশু বাচ্চাদের দিয়েও অনৈতিক কাজ করিয়েছে। শিশুদের দিয়েও জাল ভোট দেওয়ানো হয়েছে। এই সরকার যে দেশের মানুষের নীতি-নৈতিকতা ধ্বংস করতে চায়, এইটা তার প্রমাণ।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন এনডিপির এই দুই শীর্ষ নেতা। বিএনপিসহ বিরোধীদলগুলোর আহ্বানে ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তারা। বিবৃতিতে এনডিপির শীর্ষ নেতারা বলেন, জনগণের সঙ্গে আমরা আন্দোলনরত সকল রাজনৈতিক দলও এই একতরফা নির্বাচন মানি না, কমিশন ঘোষিত নির্বাচনের ফলাফলও প্রত্যাখ্যান করছি।

তারা বলেন, খুব সহসাই আমরা সকল রাজনৈতিক দল বিএনপির পরামর্শে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যে জনগণ সরকারের নানা ভয়-ভীতি, হুমকি-ধমকি উপেক্ষা করে ৭ জানুয়ারির নির্বাচন বয়কট করেছে, তারাই এই একনায়কতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X