কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন নির্বাচনের দাবি জামায়াতের 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট কর্মসূচিতে দলটির নেতারা এ দাবি জানান। আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন প্রত্যাখ্যান করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের ৬৮টি সাংগঠনিক থানায় জামায়াত গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ দিন দেশের জনগণ ও বিশ্ববাসী বাংলাদেশে আরও একটি ভোটারবিহীন একতরফার ডামি নির্বাচন প্রত্যক্ষ করেছে। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে।

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে মন্তব্য করে তিনি বলেন, তামাশার এ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতিই ছিল না, দেশের ২৭টি কেন্দ্রে ১টি ভোটও পড়েনি। নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্রে না গিয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে জনগণ প্রস্তুত নয়। গণতান্ত্রিক বিশ্ব ও বাংলাদেশের বন্ধু রাষ্ট্রসমূহও এ নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।

দাবি জানিয়ে বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় জনগণের আন্দোলন অব্যাহত রয়েছে এ আন্দোলন সংগ্রামের মাধ্যমেই জনগণ তার দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রহসনের এ নির্বাচনকে অংশগ্রহণমূলক করে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে। অনেকের ভোটার আইডি কার্ড নিয়ে এসে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে। জনগণ তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভোটকেন্দ্রে না গিয়ে তাদের সকল অপকৌশলকে ব্যর্থ করে দিয়েছে।

রাজধানীর খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু ফাহিম, মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, মুহাম্মদ আবু মুয়াজ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সারোয়ার, শাহ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, বাহার উদ্দিন ও ছাত্রশিবিরের থানা সভাপতি নাঈম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়াও নির্বাচন বাতিল ও অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন, মতিঝিল, রমনা, ধানমন্ডি, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ডেমরা, সবুজবাগ, মুগদা, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, লালবাগ, গেন্ডারিয়া, কলাবাগান, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, হাজারীবাগসহ বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

বিশ্বকাপে এখনও অপরাজিত এশিয়া, জয় পায়নি লাতিন আমেরিকা, আর্জেন্টিনা কী করবে?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X