কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করেছে জামায়াত। ছবি : সংগৃহীত
রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করেছে জামায়াত। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৫ জানুয়ারি) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় জনদুর্ভোগ বাড়ছে এবং নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন।

ড. রেজাউল করিম বলেন, আল্লাহতায়ালা আমাদের শুধু ইবাদত করার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন। তাই আমাদের জন্য কোনো সময়ই ইবাদতের বাইরে থাকার সুযোগ নেই বরং দিনরাত ২৪ ঘণ্টায় আল্লাহর গোলামি ও বন্দেগির মধ্যে থাকতে হবে। এই বৃত্তের বাইরে গেলে আমাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। পবিত্র কালামে হাকিমের সুরা বাকারায় আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের এমন সতর্কবাণীই শুনিয়েছেন। কারণ, আমাদের নামাজ; কোরবানি, জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য। বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানো ও আর্ত-মানবতার কল্যাণে কাজ করাও আল্লাহর ইবাদতের অংশ। আল্লাহর তা’য়ালার সে নির্দেশ পালনের জন্যই আজ আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করছি। তিনি সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের কল্যাণে একযোগ কাজ করতে সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জোন পরিচালক জিয়াউল হাসান, থানা আমির মাওলানা শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত আমির মো. হারুনুর রশীদ তারিক। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর দক্ষিণ থানার সেক্রেটারি আবু নাইম, তানভীর হোসাইন, মো. রফিকুল ইসলাম ও নাহিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X