কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের মহাদুর্নীতিতে দেশের অর্থনীতি সংকটে : রিজভী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের মহাদুর্নীতির কারণে দেশের অর্থনীতি সংকটে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না। চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকার এমন পাহাড়, তাদের কাছে কোনো দাবি পৌঁছায় না।

রিজভী বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আগুনসন্ত্রাস করে আন্দোলন করেছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ বিরোধীদলগুলো এখন শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করছে। কিন্তু সেই আওয়ামী লীগ আজ বিভিন্ন ষড়যন্ত্র, দমনপীড়নের মাধ্যমে বিএনপির আন্দোলন দমনে ব্যস্ত। জনদাবিকে উপেক্ষা করে ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশে একদলীয় শাসন কায়েম করছে। ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার।

তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা আজ ধ্বংসের পথে। বিরোধীদলীয় হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা-গায়েবি মামলায় অন্যায়ভাবে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে এ সরকার।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ মহিলা দলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X