কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৮ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

রিজভীর নেতৃত্বে ঢাকায় বিক্ষোভ

বিএনপির সিনিয়র  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল রাজধানীর শান্তিনগর এলাকায় বিএনপির মিছিল। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল রাজধানীর শান্তিনগর এলাকায় বিএনপির মিছিল। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল রাজধানীর শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় তারা সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিল ও অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, অধ্যাপক আমিনুল ইসলাম, আকরামুল হাসান মিন্টু, রবিউল ইসলাম রবি, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. সালাউদ্দিন মোল্লা, ডা. শরিফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল হালিম খোকন, এজমল হোসেন পাইলট, মনিরুজ্জামান রেজিন, আশরাফ বাবু, তারেক উজ জামান তারেক, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মহসিন মোল্লাহ্, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ সম্পাদক এমআর গণি (মোস্তফা), কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-পাঠাগার সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আরিফুল হক আরিফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X