শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শীতার্তদের পাশে গণঅধিকার পরিষদ

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোড এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দলটি। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুরুতে গণঅধিকার পরিষদের এই অংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, সারা দেশে শীতের প্রকোপ বাড়ছে। সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশে কত রাজনৈতিক দল এবং সংগঠন আছে, অথচ শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর মতো তেমন কাউকে দেখতে পাচ্ছি না আমরা। শুধু রাজনৈতিক প্রোগ্রামই নয়, জনগণের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক এবং মানবিক কার্যক্রমও জরুরি।

গণঅধিকার পরিষদের এই অংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, আমরা আজকে ৫৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সারা দেশে আমরা শীতবস্ত্র বিতরণ করব আমাদের সামর্থ্য অনুযায়ী। রাজনৈতিক মাঠে শুধু আন্দোলন সংগ্রামই নয়, এর পাশাপাশি গণমানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, শীতের প্রকোপ দিনকে দিন বাড়ছে। ১৯টি জেলায় ১০ ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে। কিন্তু এই ডামি সরকার জনগণের পাশে দাঁড়ায়নি। অথচ আমরা মুখে বলছি জনগণের কল্যাণে রাজনীতি করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নেতা তারেক রহমান, আরিফ বিল্লাহ, ইমামউদ্দিন, আবদুল্লাহ, ফায়সাল, ছাত্রনেতা মোল্লা রহমতুল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X