কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সবসময় জনগণের পাশে থেকে সেবা করব : পরিবেশমন্ত্রী

সবুজবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী। ছবি : সৌজন্য
সবুজবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী। ছবি : সৌজন্য

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সবসময় জনগণের পাশে থাকব, তাদের পরিপূর্ণভাবে সেবা করব। জনগণকে দেওয়া প্রতিটি অঙ্গীকারই আমরা একে একে পূরণ করব। নৌকা প্রতীকের ওপর আপনারা আস্থা রেখেছেন, আমরা আপনাদের সিদ্ধান্তকে সম্মান জানাব। আসুন আমরা সকলে মিলে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসাথে কাজ করি।

শুক্রবার (১৯ জানুয়ারি) সবুজবাগের পূর্ব বাসাবো প্রিন্স গার্ডেন মাঠে শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, আমি একজন মন্ত্রী, এর চেয়ে বড় পরিচয় আমি ঢাকা-৯ এর সংসদ সদস্য। আমি একটি নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করলেও দলমত নির্বিশেষে সবাই আমার এলাকার জনগণ। আগামী পাঁচ বছর আপনাদের সেবা করে যাব। তিনি বলেন, সমাজের কিছু কিছু মানুষের জন্য আমাদের বিশেষ ভাবনা, বিশেষ পরিকল্পনা আছে। সেই বোধ থেকেই আমাদের আজকের আয়োজন। শীতের তীব্রতা বাড়ায় আপনাদের পাশে থাকতে এসেছি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. এম অহিদুজ্জমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়েমেন জো, চিত্রনায়িকা শিমলা এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X