শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলাম ও মুসলমান ধ্বংসের ষড়যন্ত্র চলছে : চরমোনাই পীর

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষানীতি নিয়ে এই সরকারের তামাশা দেখলে তা পরিষ্কার হয়ে যায়। বিদেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার এই অপপ্রয়াস এদেশে সফল হবে না। তাই নীতি ও আদর্শের ওপর অটল থেকে বাংলাদেশ ও তার কৃষ্টি কালচার রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশকে ধ্বংস করার গভীরভাবে ষড়যন্ত্র চলছে। কিন্তু এদেশের সচেতন জনগণ তা হতে দেবে না। আদর্শবান যুবকরা এদেশের সম্পদ। যুবসমাজকে এদেশ রক্ষায় গুরুদায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।

রোববার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ মারুফ, রহমাতুল্লাহ বিন হাবিব, ইলিয়াস হাসান, মুফতি হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙালি প্রমুখ।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভোটবিহীন অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো ক্ষমতার মসনদে বসে আছে। এই সরকার জাতির অভিশাপে পরিণত হয়েছে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি, ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সুকৌশলে ট্রান্সজেন্ডারসহ বিভিন্ন অসুস্থ সংস্কৃতি এদেশে আমদানি করে তারা নিজেদের ধ্বংসের পথ পরিষ্কার করেছে।

তিনি বলেন, রাত যত অন্ধকার হয়, সকাল তত নিকটবর্তী হয়। সুতরাং ভয় নয় বরং বুদ্ধিমত্তার সাথে বাতিল সরকারের মোকাবিলা করতে হবে। এদেশের ইতিহাস থেকে এই আওয়ামী সরকারের নাম নিশানা মুছে যাবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি দায়িত্বশীলকে একজন দাঈ ইলাল্লাহ হতে হবে। চলন-বলনে প্রিয় নবীজির আদর্শ প্রচার করতে হবে। দায়িত্বশীলদের ইসলামের মূলনীতি অনুসরণ করতে হবে। তাহলে আপনারাই হবেন এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের সফলতার রূপকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১০

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১১

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১২

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৩

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৪

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৫

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৬

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৭

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৮

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X