কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:২৪ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

চরম হতাশায় ভুগছে বিএনপি : হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে অংশ না নিয়ে হতাশায় ভুগছে বিএনপি। এটা তারা উপলব্ধি করতে পেরেছে। এখন দলটির মধ্যে চরম হতাশা আর ভোগান্তি বিরাজ করছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজ পুরো পৃথিবী নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের (বিএনপি নেতাদের) মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মত্যাগের শামিল হয়েছে। কারো বাঁশির হুইসেলে দেশ স্বাধীন হয়নি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, অনেকেই স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করছে।

এ সময় স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না দেওয়ার ইস্যুতে ড. হাসান মাহমুদ বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর কখনও প্রতীক ছিল না, ইতোপূর্বেও ছিল না। স্থানীয় সরকার নির্বাচনে কখনও প্রতীক ছিল না, পূর্বের ধারাবাহিকতার কথাই বলছে আওয়ামী লীগ। আসলে গত নির্বাচনে অংশ না নিয়ে ওরা বুঝতে পেরেছে এটা চরম ভুল ছিল, সারা পৃথিবী এখন এই সরকারকে মেনে নেওয়ায় বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা শহীদ মতিউরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X