কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে : মঈন খান

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানায় বিএনপি। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানায় বিএনপি। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন বলেছেন, মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে। হবে প্রতিহিংসার রাজনীতির অবসান। তিনি বলেন, বিএনপির প্রত্যাশা– হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি।

বুধবার (২৪ জানুয়ারি) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানায় বিএনপি। সেখানে এই প্রত্যাশার কথা বলেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণকে কষ্ট দিয়ে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে সরকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে। আমাদের আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে আনা। এ লক্ষ্যে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে।

আরাফাত রহমান কোকো প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আরাফাত রহমান কোকোর অবদান ভোলার নয়। কোকোও প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছেন।

তিনি বলেন, কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তার ব্যাপক ভূমিকা আছে। এক-এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নির্যাতন নেমে আসার ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর বিনা চিকিৎসায় জীবনাবসান হয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

এসময় বিএনপির কেন্দ্রীয় সদস্য রফিক সিকদার, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, মহানগর উত্তর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X