কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৬৪৮ জন এমপি সংবিধান অনুমোদন করে না : স্বপন

রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

দেশে এখন ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেছেন, দেশের বিদ্যমান সংবিধান এটা কোনোভাবেই অনুমোদন করে না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরোনো পল্টনের মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দলটির উদ্যোগে ‘৭ জানুয়ারি নির্বাচন ও সংসদ সাংবিধানিকভাবে অবৈধ’- শীর্ষক এই আলোচনা সভা হয়।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সাংবিধানিক বিধিবিধানের তোয়াক্কা না করে আইনমন্ত্রী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর থেকে এমপি হিসেবে বিবেচিত হবেন। সেই ক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, তিনি আইনমন্ত্রী হিসেবে যে বক্তব্য দিচ্ছেন সেটা কি আগের সরকারের আইনমন্ত্রী হিসেবে না কি বর্তমান সরকারের আইনমন্ত্রী হিসেবে?

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ছিল শুধু আওয়ামী লীগের নিজেদের মধ্যে হওয়া একটা প্রহসনের নির্বাচন। এই নির্বাচনে একটি আসনেও এমন কোনো প্রার্থী অংশ নেননি যিনি প্রধানমন্ত্রীর অনুরাগপ্রত্যাশী নন।

সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, আগের সংসদের মেয়াদ পূর্ণ হবার আগেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ করা সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ। সংবিধানের ১২৩ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, ‘বর্তমান সংসদের মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত নতুন নির্বাচিতরা সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।’ অথচ দেখা গেল, আগের সংসদ সদস্যরা মেয়াদ শেষ করার আগেই নতুন নির্বাচিতরা শপথ নিলেন।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী সদস্য প্রীতম দাশের সঞ্চালনায় সভায় লিখিত বক্তব্য তুলে ধরেন দলের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই যে রাষ্ট্র সংস্কারের লড়াইয়ে একাকার হয়ে গেছে সেটাই আরও একবার পরিষ্কার হলো।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভুইয়া, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, দপ্তর সমন্বয়ক নাঈমুল ইসলাম নয়ন, নির্বাহী কমিটির সদস্য আদিল আমজাদ হোসেন, হাবিবুর রহমান রাজা, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহমেদ ইসহাক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X