কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের সঙ্গেও সরকার প্রতারণা করছে : সমমনা জোট

সমমনা জোটের কালো পতাকা মিছিল। ছবি : কালবেলা
সমমনা জোটের কালো পতাকা মিছিল। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, বর্তমান সরকার শুধু দেশবাসীর সঙ্গে নয়, বিদেশিদের সঙ্গেও প্রতারণা করেছে। ডামি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে অভিনন্দনের নামে বিদেশিদের ‘ভুয়া বিবৃতি‘ প্রকাশ করে সরকার নিজেদের দেউলিয়াত্ম আবারও প্রমাণিত করেছে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রহসনের নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।

এরআগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, যার ধারাবাহিকতায় দীর্ঘ ১৫ বছর বিরোধীদলগুলোর ওপর দমনপীড়ন অব্যাহত রেখেছে। জনবিচ্ছিন্ন সরকার দেশকে লুটের রাজ্যে পরিণত করেছে। এই লুটের বিচার একদিন জনতার আদালতে হবেই। আর প্রতিষ্ঠিত হবে জনগণের শাসন, উদিত হবে গণতন্ত্রের নতুন সূর্য।

কালো পতাকা মিছিলে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও যুগ্ম মহাসচিব মো. নজরুল ইসলাম, জাগপার যুগ্ম সচিব আওলাদ হোসেন শিল্পী, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম মেম্বার শরীফ মনির, বেলাল আহমেদ, নজরুল ইসলাম, ফখরুল ইসলামসহ সমমনা জোটের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X