কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি নেতাদের সঙ্গে পৈশাচিক আচরণ করা হচ্ছে : ভিপি নুর

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

কারাগারে থাকা বিরোধী দলের নেতাকর্মীদের সাথে পৈশাচিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ কোন পথে ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

নুরুল হক নুর বলেন, দেশে আইন-আদালত, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের এক ভাই যাকে জেলে ‘১০ ফিট বাই ১০ ফিট’ রুমে রেখেছে। তাকে কনডেম সেলে রাখা হয়েছে। আদালতে এসে এ বিষয়টি বলার সময় পুলিশ তার মুখ চেপে ধরেছে, কথা বলতে দেয়নি। আজকে বিরোধী দলের নেতাকর্মীরা যারা জেলে রয়েছেন প্রত্যেকের সঙ্গে পৈশাচিক ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, আন্দোলনে যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন কিংবা জেলখানায় রয়েছেন, তাদের চিকিৎসা বা আইনি সহায়তা দেওয়ার জন্য দলের পক্ষ থেকে একটা সেল গঠন করা প্রয়োজন। এতে করে তারা উপকৃত হবেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে বলেও অভিযোগ করেন নুর।

সরকার সংকটের মধ্য দিয়ে চলছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তারা আবার আওয়ামী লীগে ফিরে যেতে চান। পরিস্থিতি ৭ জানুয়ারির আগে যা ছিল এখন সে রকমই আছে। বরং সরকারের জন্য পরিস্থিতি খারাপ হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ডলার নেই, আমদানি করা যাচ্ছে না। এমনকি খাদ্যপণ্যও আমদানি করা যাচ্ছে না। নতুন বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সাত দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেবেন। কৈ পেরেছেন? সিন্ডিকেট ভেঙেছে? বরং জিনিসপত্রের দাম আরও বেড়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জনগণ রাস্তায় নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাবে। সরকারকে বলব- সময় আছে, এখনই ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন। বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কাদের গনি চৌধুরী, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X