কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই রওশনের : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। পুরোনো ছবি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, পার্টি থেকে কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই রওশন এরশাদের। রোববার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিষয়টি নিয়ে আজ দুপুর আড়াইটার পর জাপার চেয়ারম্যানের কার্যালয় বনানীতে জরুরি সংবাদ সম্মেলন করে মুজিবুল হক বলেন, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জিএম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। মুজিবুল হক মহাসচিব।

মুজিবুল হক বলেন, গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জিএম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।

মুজিবুল হক বলেন, ‘আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এই ধরনের কোনো ক্ষমতা নেই।’

এর আগে দুপুরে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চন্নুকে বহিষ্কারের ঘোষণা দেন।

রোববার (২৮ জানুয়ারি) গুলশানে নিজ বাসভবনে জি এম কাদের বিরোধী নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন তিনি। এ সময় পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে নতুন মহাসচিব ঘোষণা করা হয়েছে।

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে রওশন বলেন, ‘নেতাকর্মীদের অনুরোধে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।’

রওশনের গুলশানের বাসায় বৈঠকে আগামী ২৮ ফেব্রুয়ারি অথবা এক মার্চ সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে নির্বাচিত চার এমপি উপস্থিত ছিলেন বলেও জানা যায়।

রওশন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বক্তব্য ও বিবৃতি এবং নির্বাচন পরবর্তী সময়ে তাদের ভূমিকা পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৭টি আসনে প্রার্থী মনোনয়ন প্রদান করে ২৬টি আসনে সমঝোতা করেও জনগণরে সামনে অস্বীকার করে দেশবাসী এবং পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে পার্টিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

ছয়টি বিষয় উল্লেখ করে রওশন এরশাদ বলেন, ‘নেতাকর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রের ২০/১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X