কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ মিছিল

ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। ছবি : কালবেলা

অবিলম্বে দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ব্রিটিশ ফরেন এবং কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা।

স্থানীয় সময় সোমবার (২৯) জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাজ্য যুবদলের সভাপতি এমএ রহিম, জিয়া পরিষদ যুক্তরাজ্য সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু।

সমাবেশ থেকে দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারসহ ১ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, জিয়া পরিষদের সহসভাপতি প্রকৌশলী আব্দুল জব্বার মিয়া, লন্ডন মহানগর জিয়া পরিষদের সভাপতি তানভির উর রশিদ, সাধারণ সম্পাদক আবু ছালেহ, সম্পাদক আহসানুল আম্বিয়া শোভন, লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক মো. শরীফ রানা, মোহাম্মদ ইমরান আহম্মেদ, মহিউদ্দিন আহম্মেদ, রাজিয়া সুলতানা লাবিবা, মুহিবুর রহমান নিলয়, মো. সরওয়ার হোসেন, ফাহমিদ আহম্মদ, মো. জুনাইদ বোগদাদী, মাহবুবুর রহমান, আরেফিন আহমেদ, মো. ফখরুল ইসলাম, মোছাম্মৎ ইমা, আবু হানিফ, মাসুম মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X