কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রওশনপন্থিদের কর্মসূচির তারিখ ঘোষণা 

জাতীয় পার্টির জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করে রওশনপন্থিরা। ছবি : কালবেলা
জাতীয় পার্টির জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করে রওশনপন্থিরা। ছবি : কালবেলা

আগামী ২ মার্চ জাতীয় পার্টির জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে রওশনপন্থিরা। এ নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সম্মেলনের তারিখ ঘোষণা করলেন এই অংশের নেতাকর্মীরা। এর আগে গত ২৮ জানুয়ারি জাপা চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দিয়ে নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ পত্নী রওশন। ২০২২ সালের ২৬ নভেম্বর ‘দলের দশম জাতীয় সম্মেলন’ ডেকে ৩০ অক্টোবর ওই সম্মেলন থেকে সরে আসেন জাতীয় পার্টির রওশন অংশের নেতাকর্মীরা। ওই সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলেন সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ্।

যদিও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত রওশন অংশের নেতাকর্মীদের নতুন সম্মেলনের তারিখ ঘোষণার সময় গোলাম মসিহকে দেখা যায়নি। তবে রওশন গ্রুপের মহাসচিব কাজী মামুনুর রশীদ, এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভরায়, সাদ এরশাদ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আগামী ৯ মার্চ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু তার আগে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আমরা আমাদের সম্মেলন করার তারিখ নির্ধারণ করেছি।

কাজী মামুন দাবি করেন, জাতীয় পার্টি থেকে জি এম কাদের যাদের অব্যাহতি ও বহিষ্কার করেছিলেন, সেসব নেতাকে রওশন অংশে জায়গা দেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি জাতীয় ছাত্র পরিষদের সভা ডাকা হয়েছে মোহাম্মদপুরে।

এদিকে দ্বিতীয়বার সম্মেলন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানান গোলাম মসিহ্। তিনি বলেন, এই সম্মেলনে আমার সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গত, বিরোধীদলীয় হিসেবে রওশন এরশাদের মেয়াদের অবসান হওয়ায় রাজনৈতিক সচিব হিসেবে গোলাম মসিহের দায়িত্বও অবসায়ন হয়েছে। এরপর থেকেই নতুন দল গঠন প্রক্রিয়ায় সাবেক রাষ্ট্রদূত মসিহর উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X