কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পোশাকে নয়, মানসিকতায় স্মার্ট হতে হবে’

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ, স্মার্ট ও বিশ্বমানের মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু পোশাকে নয়, মানসিকতায় স্মার্ট হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র আয়োজিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে মানসম্মত ও উপযুক্ত ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে এবং দক্ষ হিসেবে গড়ে তুলে বিদেশে প্রেরণ করতে হবে। কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা বিদেশে বেশি বেতনে চাকরি পাবে এবং এতে দেশের রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এ জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বিদেশ গমনেচ্ছু কর্মী এবং বিদেশ প্রত্যাগত কর্মীদের সেবা প্রদানে অবহেলা করলে দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।

বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। ওই সভায় বিএমইটির আওতাধীন সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১০

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১১

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১২

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৪

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৫

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৬

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৭

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৮

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৯

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০
X